২০০২ সালে যুগান্তরের দুই ঈদসংখ্যায় 'শুভ বিবাহ' ও 'কোথায় আমার ঘরবাড়ি' স্বল্পায়তন উপন্যাস দুখানি এবং একই বছরে জনকণ্ঠ পাক্ষিকের ঈদসংখ্যায় প্রকাশিত হয় 'পূর্বাপর'। স্বতন্ত্রভাবে প্রকাশ করা যেতো। তবে এর আগে স্বল্পায়তনের তিনখানি উপন্যাস নিয়ে ঐতিহ্য প্রকাশ করে 'ত্রিপদী'। একই গ্রন্থাবদ্ধ স্বল্পায়তন উপন্যাসের প্রকাশনা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অনেকেই পছন্দ করেছেন, প্রকাশকের কাছ থেকেও একই রকম কথা শুনেছি। আর তারই ফলে এক গ্রন্থে তিন উপন্যাসের দ্বিতীয় গ্রন্থ 'কোথায় আমার ঘরবাড়ি'। তিন উপন্যাসের বিষয় বাংলাদেশের মধ্যবিত্তের সমকালীন সামাজিক জীবন ও সেই জীবনের ভেতরকার আনন্দবেদনা এবং প্রতিরোধের উপলব্ধি।