“কৃষ্ণ বিবর” বইয়ের ফ্ল্যাফের কথা
আমরা মহাকাশের দিকে তাকিয়ে বিস্ময় বোধ করি। নিঃসীম নীলাকাশে লক্ষ লক্ষ তারা, সূর্য, চাঁদ, আর কালো কালো পথরেখার বিস্তার আমাদের মনে কৌতুহল আর প্রশ্ন তৈরি করে। কৃষ্ণ বিবর মহাকাশের এক বিস্ময়, যা সব কিছু টেনে নেয় নিজের গভীরে, এমন কী আলোও। কী করে জন্ম নেয় এই কৃষ্ণ বিবর? কেমন কৃষ্ণ বিবরের প্রকৃতি? কেমন করে তৈরি হয় কৃষ্ণ বিবর? কৃষ্ণ বিবর কি চিরস্থায়ী? অনাদিকাল থেকে মানুষের এসব প্রশ্নের জবাব মিলবে কৃষ্ণ বিবর বইয়ে।