অন্ধকার রাত, গুলির শব্দ, আর পরদিন ভোরে সংবাদ: ‘আরেকজন ক্রসফায়ারে নিহত।’ কিন্তু সত্যিই কি সবই ‘অভিযান’? নাকি এর আড়ালে রচিত হচ্ছে এক পরিকল্পিত মৃত্যুর নীলনকশা?
অনুসন্ধানী সাংবাদিক আবু সুফিয়ান তার বই “ক্রসফায়ারের নীলনকশা” -তে তুলে ধরেছেন বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যার ভয়াল ইতিহাস। সরকারি নথি, প্রত্যক্ষ সাক্ষ্য আর শোকাহত পরিবারের কণ্ঠ মিলিয়ে তিনি উন্মোচন করেছেন সেই অন্ধকার গোপনচিত্র, যেখানে রাষ্ট্র নিজেই হয়ে ওঠে মৃত্যুর মঞ্চকার।
এ বই শুধু তথ্য নয়, ভুক্তভোগীর আর্তনাদ, শোক ও প্রতিরোধের দলিল। প্রতিটি পৃষ্ঠা পাঠককে প্রশ্নে, ভয়ে ও ক্ষোভে কাঁপিয়ে তুলবে- আমরা কি সত্যিই নিরাপদ?
এ এক অদেখা ইতিহাস, যেখানে প্রতিটি শব্দই সাক্ষ্য, আর প্রতিটি অধ্যায় শিহরণ জাগানো সত্য।
| বইয়ের নাম | ক্রসফায়ারের নীলনকশা |
| লেখক | আবু সুফিয়ান |
| প্রকাশনী | সাবাহ পাবলিকেশন |
| আইএসবিএন | 978-984-99948-9-3 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Islamic History & Heritage |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।