by রকিবুল ইসলাম
অন্য আর দশটা ইঁদুরের চেয়ে কুটকুটির দাঁতগুলো বেশ সুন্দর ছিল। একদম করাতের মতো ধারালো। চকচকে। যে দেখতো সে-ই হিংসা করত। আর এতেই কুটকুটির অহংকার বেড়ে যায়। অন্য ইঁদুরকে দেখানোর জন্য আরও বেশি বেশি দাঁতে কটকট করতে থাকে। কারণে অকারণে এটা ওটা কাটতে লাগল। সেই থেকে পাড়া প্রতিবেশীরা ওর নাম রাখে কুটকুটি। সেও নামটি পেয়ে ভীষণ খুশি।
কুটকুটি ব্যথা সইতে না পেরে ডাক্তারের কাছে গেল। বড় বড় গোঁফওয়ালা বাঘা ইঁদুর। হাতুড়ে ডাক্তার। কুটকুটি সবকিছু বুঝিয়ে বলল। ডাক্তার সবকিছু ভালোভাবে দেখলেন। তারপর বললেন, তোমার দাঁতের অবস্থা ভালো না। তিনটি দাঁত তুলে ফেলতে হবে।
কুটকুটি শুনে লাফিয়ে উঠল।
এ কী বলছেন ডাক্তার সাহেব! তাহলে তো আমি মরেই যাব! বিনয়ের সাথে বলল, দাঁত না তুললে কি হয় না?
ডাক্তার বললেন, তা হয়। তবে এবারের মতো চিকিৎসা দিয়ে দিচ্ছি। ঠিক হলে হতেও পারে। তবে সাতদিন কিছু কাটতে পারবে না।
কুটকুটি বলল, সাতদিন! না খেয়ে আমি তো মরেই যাব।
ডাক্তার বললেন, মরবে না। তরল খাবার খেতে পারবে।
ওষুধ নিয়ে কুটকুটি বাড়ি ফিরে এলো।
প্রতিবেশীরা কুটকুটিকে দেখতে এলো। সবাই কুটকুটির ব্যথা দেখে কষ্ট পেল।
কুটকুটি বলল, বন্ধুরা আমি অহংকার করে ভুল করেছি। তাই এমন শাস্তি পাচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও।
কুটকুটির কথায় প্রতিবেশীরা খুশি হলো। সবাই কুটকুটিকে ক্ষমা করে দিল।
এমন সব মজার মজার ও শিক্ষণীয় ১৩টি গল্প নিয়ে কুটকুুটি ও হলুদ ধানের গল্প।
| বইয়ের নাম | কুটকুটি ও হলুদ ধানের গল্প |
| লেখক | রকিবুল ইসলাম |
| প্রকাশনী | বাবুই |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ৪-৮: রূপকথা, উপকথা ও লোককাহিনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।