নিলুফা, বয়সটা কতই বা আর হবে! সপ্তম শ্রেণিতে পড়া একটা মেয়ে। নিলুফা সপ্তম শ্রেণিতেই তার বাবা-মা’কে হারায়। বাবা-মা পৃথিবী ত্যাগ করার পর নিলুফার বেড়ে ওঠা খালামণির কাছে। খালামণিও নিলুফাকে তার মেয়ে মারিয়ার মতো ভালোবাসতো। তবে এক বৃষ্টির দিনে নিলুফার পরিচয় হয় নিলয় নামের এক ছেলের সাথে। নিলয় ছিল একটু লেখক টাইপের, নিলুফাও নিলয়কে বেশ ভালোই সময় দিত। তবে নিলয় ধীরে ধীরে নিলুফাকে ভীষণ চিন্তায় ফেলতে শুরু করে বিভিন্ন দিক দিয়ে। তবে কী ছিল সেই চিন্তার কারণগুলো?