ক্বলব সবকিছুর মূল, ক্বলবই ভালো-মন্দের উৎস, যা মানুষের দেহ ও মনকে নিয়ন্ত্রণ করে। ক্বলব মানুষের কর্ম, চিন্তা, অনুভূতি এবং অভ্যাসের দিকে পথনির্দেশক হয়ে থাকে। ক্বলব মানুষকে রবের নিকট প্রিয় বানায়, আবার ক্বলবই মানুষকে রব থেকে দূরে নিয়ে যায়। এজন্য ক্বলবের পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে ক্বলবকে সংশোধন করবেন, কীভাবে গুনাহ থেকে নিজেকে বিরত রাখবেন—এ বিষয়ে বইটিতে খুবই নিখুঁতভাবে আলোকপাত করা হয়েছে। প্রিয় পাঠক-পাঠিকা! শুরু করুন, ক্বলব পরিশুদ্ধির সংগ্রামের যাত্রা। হাজারো বাধা ও ঝড় আসবে, থেমে যাবেন না, হারানোর ভয় করবেন না। গন্তব্যে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যান। রব আপনার সঙ্গেই আছেন।