"কয়েকজন বোকা মানুষ ও কাঠগোলাপের পৃথিবী" বইয়ের সংক্ষিপ্ত কথা:
অগণ মুহূর্তের যূথবদ্ধ স্মৃতিময়তাই আমাদের জীবন আর যাপন। আত্মার ভেতরে রাশি রাশি দাগ কেটে এগোতে হয় বটে, কিন্তু সেসব দাগচিহ্নের গতি হিসাবের অতীত, গোলমেলে; সব সময় মেলে না জীবনের হিসাব। লোকাচার, সমাজবিধি, মনের গতিপ্রকৃতি আর শরীরের রসায়নে আমাদের আত্মার যাত্রাপথ কখনও অস্থির, কখনও উদাস; কখনও গতানুগতিক। যে মনুষ্যজীবন কাটাই এই বেলা, সে জীবনও হয়তো আমাদের নয়। যে মানুষের হাত ধরে পার হই অপরিচিত অন্ধকার, বাতাসের সমুদ্র; সেই হাওয়া, সেই রাত-সেসব কিছুই হয়তো আমাদের ছিল না কখনও। অথবা সেই মানুষ! যে জীবন পার করে যাই, সে জীবনও হয়তো অন্য কারও। সম্পূর্ণ ঘটনা জানতে বইটি পড়ুন...