ভালোবাসা ফুরিয়ে গেলে মানুষ বাঁচে না। ভালোবাসা প্রতিস্থাপন হয় সন্তান থেকে নাতি। যার ভালোবাসার মানুষ নেই, নাতিও নেই তাঁর কি গতি। নিজের চাওয়াটা সবসময় সঠিক, এমন সবসময় প্রমাণ হয় না। ভাগ্যলক্ষ্মী নিজে এসে ধরা দিলে তাকে আদর করে সন্তানের মতো বুকে চেপে রাখতে হয়। পায়ে ঠেলে দূর দূর করে তাড়িয়ে বিদায় করলে তার জন্যে যখন আফসোস তৈরি হয় তখন ভুল শোধরানোর সুযোগ থাকে না। টাকা, ঘুমানোর বালিশ, পানি পান করার গ্লাস, পায়ে দেওয়ার জুতা কাকে রেখে কোনটা ফেলা যায়। জীবনে পূর্ণতার জন্য কতটুকু হলে চলে।