ধর্মান্ধ রালফ হোয়াইট আর মার্গারেট হোয়াইটের একমাত্র সন্তান ক্যারি। জন্মের পরপরই মা মার্গারেট হোয়াইটের চোখে ক্যারি মানেই জলজ্যান্ত এক শয়তান। অদ্ভুত এক ক্ষমতার অধিকারী এই মেয়েটি। টেলিকাইনেসিস নামের সেই ক্ষমতার বিকাশ তার মধ্যে প্রথম নয়,বরং এর উদ্ভব ঘটেছে আরো আগেই। বংশানুক্রমে কেবল নারীদেহে বেড়ে ওঠা এই ক্ষমতার চূড়ান্তরূপ বিকশিত হলো প্রম নাচের কালো রাতে,নিশ্চিহ্ন হলো চেম্বারলিন শহর। হাসিখুশি শহরটা একরাতেই পরিণত হলো বধ্যভূমিতে। বেঁচে যাওয়া মানুষগুলোর স্বীকারোক্তি,বিভিন্ন গবেষণা,আর বিচারিক কার্যক্রমের সাথে স্টিফেন কিংয়ের বর্ণনায় পরিচয় মিলবে অসাধারণ শক্তির অধিকারী এক মেয়ের। সেই মেয়েটির নাম—ক্যারি হোয়াইট।