"লা নুই বেঙ্গলী" বইটির সম্পর্কে কিছু কথা:
অ্যালেন, একজন ইউরােপিয়ান যুবক, পেশায় ইঞ্জিনিয়ার, ভারতে কর্মরত। তাঁর উপরওয়ালা একজন বাঙালি। এই বাঙালি ইঞ্জিনিয়ার অ্যালেনকে নিজের পরিবারের মধ্যে গ্রহণ করলেন এবং তাকে পােষ্য-পুত্র রূপে পেতে চাইলেন। অ্যালেন এবং তার উপরওয়ালার মেয়ে মৈত্রেয়ীর মধ্যে জন্ম নিল প্রেম। এক সর্বনাশা, বাধভাঙা প্রেম। ধর্ম, সামাজিক রীতিনীতি, সংস্কার এমনকি মেয়েটির হৃদয়ের জটিল মানচিত্রও মিলনের পথে বাধাস্বরূপ। কিন্তু অ্যালেনের এ প্রেমকে কাল মুছে দিতে পারল না। এল ঈর্ষা, দুঃখ এল অনুশােচনা।। বিশিষ্ট সময়ের পটভূমিতে দুইটি সংস্কৃতির দ্বন্দ্ব আর একটি অবিস্মরণীয় নারী চরিত্র যাদুর মতাে বিস্তৃর্ণ হয়ে আছে এই উপন্যাসে।