কক্সবাজারের সমুদ্র সৈকতে এক প্রকার টকটকে লাল জলজ প্রাণী সবার দৃষ্টি আকর্ষণ করে। সেই টকটকে জলজ প্রাণীটি হচ্ছে লাল কাঁকড়া। হাজারো রকমের কাঁকড়ার ঝাঁকে যাকে সহজেই আলাদা করা যায়। লাল কাঁকড়ার মোহিনী রূপ সহজেই যে কাউকে আকর্ষণ করতে পারে।
লাল কাঁকড়া অন্য কাঁকড়ার মতো হিংস্র নয়। অন্য কাঁকড়া মানুষকে কামড়ে রক্ত বের করে। কিন্তু লাল কাঁকড়ার দাঁত অন্য কাঁকড়ার মতো ধারালো নয়।
লাল কাঁকড়া খুবই নিরীহ জলজপ্রাণী। লাল কাঁকড়া মানুষের ক্ষতি করে না। কিন্তু মানুষ নাগালের মধ্যে পেলেই লাল কাঁকড়া ধরে, মারতে আনন্দ পায়। লাল কাঁকড়া মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু মানুষ লাল কাঁকড়াকে কেনো আক্রমণ করে ইমু বুঝতে পারে না।
আল-কুরআন আল্লাহ্ তা’আলার নিদর্শনসমূহ অবলোকন করে শিক্ষা গ্রহণ করার জন্য মানুষকে পৃথিবীতে ভ্রমণের নির্দেশ প্রদান করেছেন। অতএব কুরআনের ভাষ্য মতে জ্ঞান অর্জনের পথ হলো-- পড়া, লেখা এবং পৃথিবীতে ভ্রমণ করা।