কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ভ্রমণগদ্যেও অনন্য। বিশ্বের বিভিন্ন মহাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তাঁর পূর্বে প্রকাশিত ভ্রমণগদ্যের বইগুলোতে লিপিবদ্ধ আছে। তবে ‘নিজের দেশে পথিক বেশে’ একেইবারেই ভিন্নরকম একটি বই। এই বইয়ে প্রিয় বাংলাদেশের পথে-প্রান্তরে ভ্রমণের অভিজ্ঞতা আনোয়ারা সৈয়দ হক তাঁর মায়াগদ্যে বুনন করেছেন যা পাঠকের হৃদয়কে স্পর্শ করবে অনায়াসে। ‘নিজের দেশে পথিক বেশে’ পড়তে পড়তে পাঠকও প্রাণিত হবেন পথিক বেশে, নিজের দেশে ভ্রমণে বেরিয়ে পড়তে।