"লাল সবুজের গল্প" বইয়ের সংক্ষিপ্ত কথা: একটা ভালো বই মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আর ছোটদের হাতে নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর ও মননশীল বইটা তুলে দেওয়া প্রয়োজন। ‘লাল সবুজের গল্প’ বইয়ে আমি ছোটদের জন্য চমৎকার কিছু গল্প নির্বাচন করেছি। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনা হলো মহান মুক্তিযুদ্ধ। আমার গল্পগুলোতে মুক্তি সংগ্রামের কথা রয়েছে; আছে দেশাত্মবোধ জাগ্রত করার কথা। নিজের দেশকে ভালোবাসতে হলে এদেশের মানুষকে ভালোবাসা প্রয়োজন সবার আগে। আমি আমার গল্পগুলোতে এদেশের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে আমার গল্পে উঠে এসেছে সমাজের একেবারে নিচের তলার মানুষের কথা। আমি বিশ্বাস করি, গল্পগুলো ছোটদের দেশকে ভালোবাসার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করবে।
| বইয়ের নাম | লাল সবুজের গল্প |
| লেখক | আরাফাত শাহীন |
| প্রকাশনী | প্রগ্রেসিভ পাবলিশার্স |
| আইএসবিএন | 9789848872246 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published 2020 |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।