কেমন নির্লজ্জ দেখেছ? বেহায়া ছোকরা একখানা! এ তো কেবল
আজ নয়-নেত্য দিনের বেহায়াপনা। এই পথ ধরে হাঁটতে
হাঁটতে-না না এ তো হাঁটা নয়, এ যেন নেত্তের তালে তালে
দোলা-এ-পথ এমন পথ নাচায় সর্ব অঙ্গ, কেঁপে ওঠে বুকের
দোতারা, আর তখন তার বয়স যদি হয় ঠিক ঠিক তেরো। আমার
বাপের ভিটা থেকে দেড় কোশ দূরে মানিক বিলের কোল-ঘেঁষে
উটের পিঠের মতো যে-মাটি জেগে থাকে তারই আলপথের
বাহারি সৌন্দর্য এটা। নেত্য দিনের সেই চেনা পথে যখন-তখন
চলাচল, ছন্দ তাল নেত্তের বাহার -তখন ঐ ছোকরা পেছন থেকে
গেয়ে ওঠে গান: (গান)
| বইয়ের নাম | লালজমিন |
| লেখক | মান্নান হীরা |
| প্রকাশনী | নালন্দা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।