“লৌহ মুখোশের অন্তরালে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ফ্রান্সে তখন দুর্যোগের দিন। রাজসিংহাসনে বসানাে হচ্ছে অবিকল রাজার মতাে দেখতে একজনকে। হতভাগ্য লােকটি আসলে রাজারই যমজ ভাই। তাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠল রাজার বিরােধী পক্ষ। ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবার পর শাস্তি হয় নকল রাজার। সারা জীবন লােহার মুখােশ পরে থাকতে হবে তাকে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল ‘দি থ্রি মাস্কেটিয়ার্স গল্পের চার বন্ধু।