কাআ তরুবর পাঞ্চ বি ডাল
চঞ্চল চীএ পইঠা কাল ॥'
কাব্যচরণ দুটির ওপর মাছরাঙ্গার মতো চোখ স্থির করে তাকিয়ে থাকতে থাকতে হরপ্রসাদের মাথায় ভাবনা চঞ্চল হয়ে উঠল। হাতে পাওয়া চার প্রাচীন পুঁথির একটির প্রচ্ছদের বাঁ থেকে ডান পর্যন্ত সাজানো টানা বর্ণমালার লেখচিত্র অপরিচিত। অচেনা লাগলেও তা অনুমান করে পড়তে পারছে ও।