ল্যাম্পপোস্টের আলোয় অদ্ভুত লাগে রাতের শহর। সবকিছুই অপার্থিব মনে হয়। যেনো বিষন্ন মায়ার এক গোলকধাঁধা। শুভরও অন্যরকম লাগল। মনে হচ্ছে সে অচেনা কোথাও আছে। বিস্তর খোলা চারদিকে।
মাঝখানে এক দীর্ঘ এক রাস্তা। সেই রাস্তা বরাবর সে হাঁটছে। গন্তব্য কোথায় জানে না। তবুও সে হাঁটছে। শুভ সত্যি সত্যি হাঁটা শুরু করল।