মাধবী, আমি উজ্জীবিত তােমার ভালােবাসার সবুজ ক্লোরােফিলে। ‘জয়ন্ত, আমাদের এই সম্পর্কের পরিণতি ভয়াবহ সুনামির জলােচ্ছ্বাসে সব প্লাবিত হবে। তলিয়ে যাবে সমস্ত চরাচর। হারিয়ে যাবে তুমি। হারিয়ে যাব আমি।' এক পা খোড়া মাধবীর জীবনটা ছিল আঁধারে নিমজ্জিত। একদিন ওর জীবনে চিত্রশিল্পী জয়ন্ত নিয়ে আসে সােনার প্রভাত। ওদের বিয়েতে বাধ সাধে জয়ন্তের পরিবার। মাধবী পালিয়ে যায় জয়ন্তের কাছ থেকে, নিজ পরিবারের কাছ থেকে, আশ্রয় নেয় তীর্থভূমি লামায়। বিপর্যস্ত মাধবী মুখ থুবড়ে পড়ে না। অবতীর্ণ হয় কঠোর জীবন সংগ্রামে। ভাগ্যের চাকা ঘুরে যায়। বছর সাতেকের মধ্যে মাধবী হয়ে ওঠে এ-দেশের সেরা নারী। উদ্যোক্তাদের মধ্যে একজন। এরপর... ‘মাধবীলতা’ রােমান্টিক প্রেমের উপন্যাস, এই উপন্যাসের চরিত্রগুলাে জীবন থেকে নেয়া। বাস্তব ও কল্পনার মিশ্রণে। প্রেম, বিরহ, দ্রোহ, মনস্তাত্ত্বিক টানাপােড়েন সর্বোপরি নারী উদ্যোক্তাদের জীবনগাথা উপন্যাসকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।