by আবু বকর রফীক
মহানবী (স.) সম্পর্কে আগ্রহের বিষয়টি ধর্মীয় বিশ্বাস ও আবেগের সাথে জড়িত। তিনি ছিলেন নবীকুল শিরোমণি। জন্মেছিলেন আরবদেশের ঐতিহ্যবাহী কুরাইশ বংশে। যে বংশধারার আদিপুরুষ ছিলেন হযরত ইসমা‘ঈল (আ.)। এই ইসমা‘ঈল (আ.) থেকে মহানবী (স.) পর্যন্ত বংশানুক্রমে তাঁর পূর্বপুরুষেরা ছিলেন সামাজিক মান-মর্যাদা, জ্ঞানে-গুণে উন্নত ব্যক্তিত্বের অধিকারী। তৎকালে আইয়্যামে জাহিলিয়্যাতে তথা অন্ধকার যুগের প্রেক্ষাপটেও নবীজীর পূর্বপুরুষেরা ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তাঁরা এমন সব কীর্তি ও গৌরবগাথা রেখে গেছেন, যা আরব ইতিহাসে এক সোনালী অধ্যায়ের স্বাক্ষর হয়ে আছে। প্রফেসর আবু বকর রফীক তাঁর এই গবেষণা গ্রন্থে আন্তরিকভাবে যতœ নিয়ে ও বিভিন্ন তথ্যাদির ভিত্তিতে বিষয়টি উপস্থাপন করেছেন। ইতিহাস পাঠে উৎসাহী ছাড়াও যে কোনো অনুসন্ধিৎসু পাঠক এই গ্রন্থটি থেকে যথেষ্ট উপকৃত হবেন।
| বইয়ের নাম | মহানবীর কীর্তিমান পূর্বপুরুষগণ |
| লেখক | আবু বকর রফীক |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | মুসলিম ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।