মেইন টার্নপাইক,মাইল এইট্টিওয়ানের রাস্তার পাশে একটি বিশ্রামের জায়গা। সেখানে কিছু ক্যাফে এবং ফিলিং স্টেশন ছিল,যেগুলো কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে। জায়গাটা এখন পরিত্যক্ত,বখাটে ছেলেপেলের আড্ডাখানা। তারা জায়গাটিকে নেশা,যৌনতাসহ যাবতীয় কুকাজের আড্ডাখানা বানিয়েছে। পিট সিমন্স নামের এক কিশোর একদিন ঢুকে পড়ল মাইল এইট্টিওয়ানের পরিত্যক্ত এলাকায়। অদ্ভুত শিউরে উঠবার মত অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হয়েছিল সে। পিট কি দেখেছিল সেখানে,প্রাণ নিয়ে জীবিত ফিরতে পেরেছিল? ডাগ ক্লাইটন,জুলিয়ান ভার্নন,জিমি গোল্ডিং; সেদিন কি ঘটেছিল তাদের ভাগ্যে?? হরর সম্রাট স্টিফেন কিং এই উপন্যাসে আপনাদের নিয়ে যাবেন এক আতংকের রাজ্যে। বইটি নিয়ে খুব শীঘ্রই হলিউডে সিনেমা তৈরির কাজ শুরু হচ্ছে।