মজার কুইজ ও কুইজ নিয়ে দারুন মজা
(কিছু অংশ)
তিন
কোলকাতা থেকে কৃষ্ণনগরের দূরত্ব 100 কিলোমিটার। বেলা একটার সময় A নামে একটা ট্রেন কোলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশে ঘণ্টায় ত্রিশ মাইল বেগে রওনা দিল । এক ঘণ্টা পরে কৃষ্ণনগর থেকে আর একটা ট্রেন B কোলকাতার দিকে রওনা হলো ঘণ্টায় চল্লিশ মাইল বেগে । দুটো ট্রেনই কিন্তু যে স্টেশন থেকে যাত্রা শুরু করেছে তার থেকে দশ মাইল দূরে একটা স্টেশনে থামবে এবং সেখানে পনেরো মিনিট দাঁড়াবে। তোমরা এবার চিন্তা করে বলত যখন দুটো ট্রেনের দেখা হবে তখন ওদের কোলকাতা থেকে কাছে থাকবে কোন ট্রেন A না B?
চার
একজন লোক বিষুবরেখা অঞ্চল থেকে কুড়ি কেজি সোনা কিনে নিয়ে সুমেরু অঞ্চলে গিয়ে বিক্রি করে এল । যার কাছে ওটা বিক্রি করল কিছুদিন বাদে সে দেখল—এই সোনার তাল কোনও কাজেই আসে না, একে কিনে গুচ্ছের টাকার শ্রাদ্ধই হলো । এই ভেবে সে আবার যার কাছ থেকে ঐ সোনা কিনে এনেছিল বিষুবরেখা অঞ্চলে গিয়ে আবার তাকে বিক্রি করে দিল । তোমরা বুদ্ধি খাটিয়ে বলতো এবার ওজন করবার সময় তার লাভ হবে না ক্ষতি হবে ?