দুই বৃহৎ পরাশক্তির মাঝে বাণিজ্য-যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়। একে অন্যকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভিপ্রায়ে নানাবিধ কূটকৌশল গ্রহণ করে উভয়েই। তবে অর্থনীতির এ কৌশল যখন কাজে দিচ্ছিল না তখনই শুরু হয় মানবসৃষ্ট নানাবিধ মারণাস্ত্রের ব্যবহার। একজন পরমাণু বোমা নিক্ষেপ করল তো অন্যজন ল্যাবে তৈরি অতিক্ষুদ্র জীবাণু বোমা। বিশ্ব মোড়লদের এমন হঠকারী কর্মকান্ডে পুরো পৃথিবী পড়ল ইতিহাসের ভয়ংকরতম বিপদজনক পরিস্থিতিতে। নিউক্লিয়ার অ্যাটাকে একদিকে জনপদের পর জনপদ ধ্বংস হয় অন্যদিকে বিপদজনক ছদ্মবেশী ভাইরাস মানব দেহে প্রবেশ করে ধ্বংসলীলা সাধন করতে থাকে, বিদ্যুৎ গতিতে। অবস্থা যখন এমন তখন মানব জাতিই হুমকির মুখে। তাহলে কি মানুষের হঠকারী সিদ্ধান্তে, তাদের অপরিণামদর্শী মানব জাতি বিলুপ্ত হবে?
এদিকে মনুষ্যসৃষ্ট এই বিপর্যয়ের ফলে মানব সম্প্রদায়ের এমন অপূরণীয় ক্ষতিই বা মেনে নেয়া যায়?
| বইয়ের নাম | মঙ্গল ০০৭ |
| লেখক | বদরুল আলম |
| প্রকাশনী | আহমদ পাবলিশিং হাউজ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | সায়েন্স ফিকশন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।