সুন্দরভাবে একটি গোলাপ ফুলের ছবি আঁকতে হলে জানতে হয় গোলাপ ফুল কী রকম। পাপড়িগুলো কেমন, কী কী রঙই বা ব্যবহার করা যায় ফুলের ছবিটাকে আঁকতে। কোনো কিছু সুন্দরভাবে সাজাতে হলে সে সম্পর্কে জ্ঞান থাকতে হয়। আর সে জ্ঞান হতে হয় সঠিক এবং পুরোপুরি।
তেমনি মানুষ হিসেবে জীবনটাকে সুন্দর করতে হলে সবার আগে জানতে হবে-
মানুষ কী?
কিভাবে মানুষ এলো দুনিয়ায়?
আর এ জানা হতে হবে সঠিক এবং স্পষ্ট। কচি কিশোরদের হাতে তাই তুলে দেওয়া হলো এই বই ‘মানুষ এলো কোথা থেকে’।
মানুষ সৃষ্টির এই সুন্দর কাহিনী তুলে ধরার সাথে সাথে এই বই কিশোর-কিশোরীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়ক হবে ইনশাআল্লাহ।