‘আম্মু, আম্মু! আমার হিজাবটা কই?’ ‘আম্মু, আম্মু! আমার হিজাবটা কই?’ বলে অস্থির হয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে তাহিরা। তাহিরা এ বছর তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। সে চিটাগাং আইডিয়াল স্কুলে পড়ছে। খুব শান্তশিষ্ট এবং লাজুক স্বভাবের মেয়ে তাহিরার ক্লাস রোল নয় নম্বর হলেও পরিবারের সবাই তাকে ‘নাম্বার ওয়ান তাহিরা’ বলে ডাকে।
সদা হাসিমুখে থেকে সুবাস ছড়ানো ফুলের ন্যায় পরিবারের সবাইকে মাতিয়ে রাখে তাহিরা। তার সব অভ্যাস ভালো হলেও রাগটা একটু বেশি। তাই তো হিজাব খুঁজে না পেয়ে এমন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। রান্না ঘর থেকে ময়দামাখা হাত নিয়ে বেরিয়ে এসে তাহিরার ঘরের দরজায় উঁকি মেরে তার আম্মু উম্মে হাবিবা জিজ্ঞাসা করে-‘কী হয়েছে তাহিরা আম্মুনি?’
‘আম্মু, দেখো তো কখন থেকে হিজাবটা খুঁজছি, কিছুতেই পাচ্ছি না।’ ছোট্ট মামুনি তাহিরার কণ্ঠে অভিমান।
| বইয়ের নাম | সালাম হলো ভালো থাকার দোয়া |
| লেখক | জান্নাতুল আদন |
| প্রকাশনী | ঘাসফুল |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 15 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | বয়স যখন ৮-১২: রেফারেন্স ও আত্মউন্নয়নমূলক বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।