"মারজানা" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
মারজানা, সে এক গ্রামীণ নারী।
সে ভুল, সে শুদ্ধ।
সে সাধারণ, সে অসাধারণ।
সে ধৈর্য ধরে, সে ভেঙে পড়ে।
সে নিজে সংস্কারাচ্ছন্ন, অথচ তার আছে আধুনিক জীবনবােধ।
সে অবহেলিত ছিল না, তবুও জীবনে স্বাদ পেয়েছে চরম অবহেলার।
মারজানা এক সাধারণ মানুষের গল্প।
সাধারণ মানুষই যাপন করে জটিলতম জীবন। সাধারণ জীবনেও টিকে থাকার গল্প থাকে। সংঘাত থাকে। সাধারণ মানুষের জীবন নিয়ে অসাধারণ গল্প থাকে।
‘মারজানা’ গ্রামীণ আঙ্গিকে আমাদের চেনা দশজনের যে কোনাে একজনের গল্প।