মধ্যকুড়িতে পা ফেলা দরিদ্র পরিবারের মেয়ে বিউটি। এককালে সে পেশায় ছিল কাজের মেয়ে। চেহারা, ভাগ্য আর পরিস্থিতির জোরে বউ হয়ে এসেছে গ্রামের এক উচ্চবিত্ত বাড়িতে। তার মানসিক বিকারগ্রস্ত স্বামী টুটুল তার পূর্ববিবাহিত বউদের নিজ হাতে খুন করেছে। যেকোনো মুহূর্তে খুন করতে পারে তাকেও। তবু ঝুঁকি নেয় বিউটি সব জেনেও। মাঝনদীতে ঝাঁপ দিয়ে কূলের ওপারে পৌঁছাতে চায় দ্রুততম সময়ে। এত কীসের তাড়া তার?
গোপন প্রেমিকের সাথে ঘর বাঁধার তাড়া? নাকি পুরোনো সংসারের হাল ধরার তাড়া? বিউটি উত্তর পায় নিজের অস্তিত্বে। মা হতে যাওয়া স্ফীত পেট নিয়ে সে মাষকলাইয়ের মরসুমে বসন্তের স্বপ্ন দেখে দু’চোখ ভরে। এই উপন্যাস একজন বিউটি খাতুনের দীর্ঘ বিবর্তন শেষে একটা উদ্বর্তনের গল্প।