তোমার ক্যানভাস দেখে
একটা গোলবৃত্তের ওপর দাঁড়িয়ে আছো তুমি। দাঁড়িয়ে আছে তোমার সমস্ত সম্পন্ন-সংসার। যেন মহাশূন্য থেকে নেমে এসেছে এক রূপকথার পরী কিংবা গ্রিক পুরাণের কোনো দেবী, তাকে ঘিরেই আবর্তিত এই বৃত্ত পূর্ণ হচ্ছে ক্রমে।
নেপথ্যে কী আশ্চর্য সুন্দর নীল আকাশ- যেন শিল্পীর আঁকা অপূর্ব এক স্বপ্নের ক্যানভাস, তারই ফাঁকে ছোপ ছোপ শুভ্রতা ছড়িয়ে আছে তোমার নীল আর শুভ্র পোশাকের পবিত্রতার প্রতীক হয়ে। আমি সেই সুন্দর দৃশ্যের মধ্যে কেন এত শূন্যতা দেখি!