“মায়াগন্ধা” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
আনিস মুগ্ধ দৃষ্টিতে শশীর দিকে তাকাল। হাতটা বাড়িয়ে দিতে ইচ্ছে হলাে তার। বলতে ইচ্ছে হলাে, ‘শশী, তুমি আমার হাতটা ধরাে। আমি তােমাকে শুধু কয়েকটা বিকেল নয়, অজস্র বিকেল দেব। পড়ন্ত দুপুরের পর মায়াগন্ধা বিকেল। সােনারং মধ্যবিকেল। সন্ধ্যার মধুরিমাময় গােধূলি বিকেল। শশী, প্লিজ তুমি আমার হাতটা ধরাে!' দু’জন যুবকযুবতির প্রেম-ভালােবাসা ও কয়েকটি মায়াগন্ধা বিকেলের গল্প নিয়েই উপন্যাসের কাহিনি এগিয়ে গেছে। উপন্যাসের একস্থানে এসে মায়াগন্ধা বিকেলের গল্প ছাপিয়ে গুরুত্ববহ হয়ে উঠেছে বিপন্ন মুক্তিযােদ্ধা বদির আহমেদ মাস্টার ও মধুরিমা। সাহার কাহিনি। এদিকে শশীর আরেক নাম যে মধুরিমা, তা আনিস আবিষ্কার করে দু'বছর পর। অতীত ও বর্তমানের দুই মধুরিমা, একইরকম অবস্থান। কিন্তু মাঝখানে ব্যবধান পঞ্চাশ বছরের। একদিকে বদির মাস্টার ও অন্যদিকে আনিস। বদির মাস্টার যখন বলে ওঠেন, ‘আনিস, তুই আমার মতাে ভুল করিস নে!' কথাটা সত্যি ভাবায় তাকে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ও বিপন্ন মানুষের আর্তিও এই উপন্যাসে সবিস্তার ডালপালা মেলেছে।