বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
ফেনা ছাড়া জল যেরকম 'ময়নার মায়া'র প্রতিটি গল্পই সেরকম ফেনা বর্জিত। সমাজের জন্য একটি ব্যবস্থাপত্র; যার জন্য কোন ঔষধ লাগবে না। শুধু ধারণ করার যোগ্যতা অর্জন করতে হবে। প্রতিটি গল্পেই পরিবার, সমাজ ও রাষ্ট্রের নারী অধিকার ও সমতার কথা বলা হয়েছে।
পরিবার বা সমাজের কোন ভুল সিদ্ধান্তের বলী না হয়ে নারীরা কীভাবে দাঁড়াতে পারে 'ময়নার মায়া' তারই প্রামাণ্যদলিল। এটা গদবাধা কোন রূপকগল্প নয়। আছে মুক্তির বার্তা। যেখানে শ্রাবন্তীরা পতিতা বা ধর্ষিতা নয়, মানুষ হয়ে বেঁচে থাকে...