এক সময় ভ্রমণসাহিত্য পড়তাম আর ভাবতাম কোনোদিন যদি ইবনে বতুতা, মার্কোপোলো, হিউয়েন সাঙদের মতো পরিব্রাজক হতে পারতাম! পরবর্তীতে একটানা সন্ন্যাসী ‘অবধূত’ ও বড়বেলায় সুনীলের পায়ের নিচে সর্ষে ও করবেট রচনাবলীর হয়তো ভ্রমণ কাহিনী লেখার প্রতি প্রাণিত করেছে আমাকে। ভ্রমণকে আমার মনে হয় মানসিক উৎকর্ষতা ও প্রশান্তি লাভের একটি পথ। সেই পরিক্রমায় নেপাল নিয়ে লিখতে স্বতঃপ্রবিত্ত হলাম।
এই ভ্রমণ কাহিনীটি লেখায় যাঁদের অবদান স্বীকার না করলে অপরাধ বলে গণ্য হবে। তাঁদের মধ্যে নেপালের গুরুত্বপূর্ণ মন্দিরগুলো নিয়ে তথ্য দিয়েছেন তিনি হলেন ভারতে পশ্চিমবঙ্গ নিবাসী ডা. দীপালোক বন্দ্যোপাধ্যায় দাদা। তিনি নিজে একজন চিকিৎসা বিজ্ঞান ও ভ্রমণকাহিনী লেখক। বুদ্ধকে নিয়ে, লুম্বিনী নিয়ে লিখতে গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে বাধিত করেছেন ভাই রুবেল বড়ুয়া লেখক, ঔপন্যাসিক।
| বইয়ের নাম | মেঘ, মন্ত্র আর নেপাল |
| লেখক | ফারাহ্ আজাদ দোলন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 84 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Classic Travel Writing |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।