রফিক দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা জাকিয়ার সামনে বসে আছে। নায়িকাকে যতই দেখছে রফিকের মুগ্ধতা বাড়ছে। পর্যবেক্ষণ এবং মুগ্ধতার সম্পর্ক এই ক্ষেত্রে সমানুপাতিক। নায়িকা বলছে, দেখুন আমি জানি আপনি সাধু সন্ন্যাসী শ্রেণির মানুষ। আপনাকে আমার জীবনের কিছু গল্প বলা আমার জন্য জরুরি। আমি খুব অস্থিরতায় ভুগছি। আমি দিঘির জলের মতো স্থির হতে চাই। আমার মনে হয় যে গল্প কাউকে বলা যায় না সে গল্প আমি আপনাকে বলতে পারব।
রফিকের মধ্যে বৈরাগ্য ভাব প্রবল। তাকে মেন্টালিস্ট বলা যায়। মানুষের মন বুঝার এবং তাকে সম্মোহন করার অসাধারণ ক্ষমতা রয়েছে রফিকের। তার বন্ধু নিতু, নীলা, নাদিম কিংবা তার সঙ্গী রাখি সবার জীবনের সঙ্গে রফিক জড়িয়ে আছে। তার ভূমিকা আনন্দের, সুখের। এই গল্প প্রেম, ভালোবাসা, কামনা, বাসনার। এই গল্পে হাসি আছে, আনন্দ আছে, কষ্ট আছে, চোখের জল আছে। স্রোতের বিপরীতে চলা রফিকের গল্প। জীবনে কখনো মেঘ জমে, সেই মেঘ অনেক কথন নিয়ে আসে, অনেক গল্প নিয়ে আসে।
সেই গল্পই মেঘকথন।