ব্যক্তিত্ববান একজনকে চাই। ব্যক্তিত্ব শব্দটি খুব ছোট। তার বাস্তবতা এক বিশাল আকাশ। আকাশের কী থাকে-
: এই, কি চাও তুমি?
: আকাশের ঠিকানা।
: আকাশ কেমন, জানো তুমি?
: হ্যাঁ, জানি। নীল। আমি আকাশকে নীল-সবুজ বলি। এই রঙটা আমার প্রিয়।
: তুমি কীভাবে চাও?
: মায়াবী বাতাসে নীল আকাশ উড়বে আর উড়বে। আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। তার উড়ে আসা সব দৃশ্য হৃদয়ে স্থান নেবে। আমার সুপ্ত নীরব অবয়বগুলো হাত দিয়ে ডাকবে। এসো, এই পরশে মুক্ত আমি। খুলে দিয়েছি সব দ্বার।