মো. আবদুল মাজেদ সমকালীন বাংলা সাহিত্যের রম্যাশ্রয়ী রসরচনার ক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন ধারার সূচনা করেছেন। অতি তুচ্ছ ঘটনাকে রসিয়ে রসিয়ে শাখা-প্রশাখায় বিস্তৃত করে হৃদয়গ্রাহী করে পরিবেশন করাই তার লেখার বৈশিষ্ট্য। তোষামোদ ও স্তুতিবাদের আশ্রয় ও প্রশ্রয় একটি জাতিকে সর্বনাশের কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সে বিষয়টি যেমন তার লেখায় উঠে এসেছে তেমনি নিজের অপকর্মকে লোকচক্ষুর আড়ালে ঠেলে দেওয়ার জন্য ক্রমাগত গুজব সৃষ্টি ও এর আত্মঘাতী প্রভাব সম্পর্কেও তিনি এখানে আলোচনা করেছেন। নির্জলা এ ছাড়া অবশিষ্ট লেখাগুলোতে তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে রসের ধারা বইয়ে দিয়েছেন। বইটি পাঠকপ্রিয় হবে বলেই মনে করি।