প্রায় সবকটি লেখাই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক, অনেক ক্ষেত্রেই একটু রস মাখিয়েছেন। লেখায় প্রায়ই লেখকের নিজ ডাক্তারি পেশার প্রসঙ্গ চলে এসেছে। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, তা থেকে কিছু বার্তা ও আছে পাঠকদের জন্য। এছাড়া দীর্ঘ প্রবাস জীবনের ফলে একই ঘটনা বা পরিস্থিতিকে ভিন্ন আঙ্গিকে দেখার অভিজ্ঞতার ইঙ্গিত কিছু লেখায় প্রকাশ পাওয়া যায়। যেমন, নামের জন্ম, সালেহা সাহিত্যিক নয় অথবা হালাল ওষুধের সন্ধানে। সাবলীল ভাবে লেখক কিছু বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের বিষয়বস্তুকে সাধারণ পাঠকদের বোঝার ভাষায় প্রকাশ করেছেন। আর সে জন্যই বইটি সবাই উপভোগ করবে, তাতে কোন সন্দেহ নাই।
| বইয়ের নাম | নামের জন্ম : FNU আর মুকিম |
| লেখক | সৈয়দ মাহতাব আহমেদ |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849745099 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| সংস্করণ | 1st Edition, 2023 |
| বিভাগ | Free-Verse Prose |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।