“মহাজ্ঞানী চাণক্যের শ্লোক ও জ্ঞানতত্ত্বের বিশ্লেষণ”বইটির ১ম ফ্লাপের কিছু কথা: প্রাচীন ভারতের জ্ঞানতাপস,সুপণ্ডিত,বিদ্যাগুরু,খ্যাতিমান কূটনীতিজ্ঞ,রাজনীতিবিদ ও শাস্ত্রভজ্ঞ পণ্ডিত গােষ্ঠীর মধ্যে মহাজ্ঞানী চাণক্যের নাম সবিশেষ উল্লেখযােগ্য। মানব জীবনের নানাদিক ও ব্যবহারিক নীতিশিক্ষা সম্পর্কে আলােকপাত করতে গেলে সর্বাগ্রে প্রায়শই চাণক্যের নীতিবাক্যই এসে যায়। বিদ্যাগুরু,জ্ঞানতাপস চাণক্য মানবজীবনের গতি,প্রকৃতি,উত্থান-পতনের নানা দিক সম্পর্কে দীর্ঘ গবেষণার পর যে নীতিশাস্ত্রের অবতারণা করেছেন তার নাম চাণক্যসূত্রম্ । তাঁর রচিত এ গ্রন্থে রয়েছে। জ্ঞানতত্ত্বের ওপর নানামুখি শ্লোক যা মানবজীবনের সর্বদিক সম্পর্কে সুবিস্তৃত ও সুবিন্যস্ত জ্ঞানগর্ব তত্ত্বালােচনায় পরিপূর্ণ। এ গ্রন্থে আমি মূলত চাণক্য-সূত্রমের ১০৮ শ্লোকের ব্যাখ্যা-বিশ্লেষণ করে নিজ মতামতের সাথে সম্পৃক্ত মানব জীবনের নানা দিক সম্পর্কে আলােচনা করেছি এবং নিজের মতামতকে প্রকাশের পাশাপাশি চাণক্যের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রকাশ করেছি। যার মাধ্যমে পাঠক-ভক্তগণ নিজের জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গির সাহায্যে উন্নতির শীর্ষে আরােহণ করতে সক্ষম হবেন।
| বইয়ের নাম | মহাজ্ঞানী চাণক্যের শ্লোক ও জ্ঞানতত্ত্বের বিশ্লেষণ |
| লেখক | মোস্তাক আহ্মাদ |
| প্রকাশনী | সমাচার |
| আইএসবিএন | 9847018201545 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published, 2013 |
| বিভাগ | Ukti, Bani O Prbad Prbchn |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।