বাড়ির সামনে সরু গলির মোড়ে মিঠুন দাড়িয়ে এদিক ওদিক তাকায়। বড় রাস্তা অনেকটা ফাঁকা। ফেরিওয়ালাদের তেমন গুনজন নেই। অথচ সকাল-বিকেল ফেরিওয়ালাদের হাঁকডাকে গলি গম গম করে। চালতা আচার,বরই আচার,আলুর দম,ঝালমুড়ি,ভাপাপিঠা,চটপটি কত রকমের জিনিস নিয়ে রাস্তার দু’পাশে বসে পড়ে বিক্রেতারা। দুপুরের দিকে ভিড় কমে যায়। একটু পর এক আইসক্রিমওয়ালা আ-ই-সক্রিম বলে হাঁকতে হাঁকতে মিঠুনের কাছে আসতে থাকে। দেখে মিঠুনের কচি মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ও শার্টের পকেট থেকে পাঁচ টাকার একটি চকচকে কয়েন বের করে। কয়েনটা হাতে নিয়ে আনন্দে ওপর দিকে ছুঁড়ে ছুঁড়ে খেলতে থাকে। কয়েনটা সকালে ওর ছোট কাকা ওকে দিয়েছে। মিঠুন তার মাথা টিপে দিয়েছিল। এটা তারই বখশিস। সেই থেকে মিঠুনের মন ছুটে যায় আইসক্রিমের দিকে। কতদিন ওর আম্মুর কাছে বায়না ধরেছে আইসক্রিম কিনে খাওয়ার জন্যে। কিন্তু কিছুতেই অনুমতি মেলে নি। আজ দুপুরে খাওয়া-দাওয়ার পর ওর আম্মু যখন ঘুমিয়ে ঠিক সেই সুযোগ সে হাতছাড়া করেনি। অমনি কয়েনটা নিয়ে বেরিয়ে পড়েছে।
| বইয়ের নাম | মিঠুনের মুক্তিযুদ্ধ |
| লেখক | শ্যামলী খান |
| প্রকাশনী | মিজান পাবলিশার্স |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| সংস্করণ | 1st Published, 2011 |
| বিভাগ | মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।