বিখ্যাত Islamonline.net এর সাড়া জাগানো প্রশ্নোত্তর অনুষ্ঠানের অনেকগুলো প্রশ্ন ছিল মনো-আধ্যাত্মিক প্রকৃতির যা একজন মুসলিম মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তাকে অনিবার্য করে তুলেছিল। উপস্থাপিত প্রশ্নের বৈচিত্র্য ও মালিক বাদরির উত্তরের নান্দনিক কৌশল বইটিকে অনন্য উচ্চতায় স্থান দিয়েছে।
সমসাময়িক জীবনের রূঢ় বাস্তবতায় দাম্পত্য অসঙ্গতি, ধর্মান্তরিত নতুন মুসলিমদের সমস্যা, প্রেম এবং যৌন সমস্যা, অকার্যকর পরিবার, মানসিক উদ্বেগ, প্যারাসাইকোলজিক্যাল সমস্যা, মাদকাসক্তির মতো বিষয়গুলো পাঠকদের নিকট বইটিকে অবশ্যপাঠ্য হিসেবে তুলে ধরেছে। আমাদের যাপিত আধুনিক জীবনের গহীনে যে ঘটনাবলি জীবনের অর্থবাচকতাকে প্রশ্নের মুখে ঠেলে দেয় তার সমাধানে এই বইটি একান্ত বন্ধুর মতো কাজ করবে।
| বইয়ের নাম | মনস্তাত্ত্বিক কাউন্সেলিং |
| লেখক | মালিক বাদরি |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9789848801697 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Mind & Mental Counselling |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।