মোকাররম সাহেব প্লাকার্ড হাতে নিয়ে মৌন মিছিলে দাঁড়িয়ে আছেন
অনেক্ষণ ধরে। ১২টার মধ্যে মিছিল শেষ হবার কথা ছিল। এখন বাজে ১টা
তের মিনিট। কিন্তু ছুটি মিলছে না তার। পকেট থেকে একটা চিরকুট বের
করে বারবার দেখছেন তিনি। বড় মেয়ে তানির বিয়ে সম্পর্কীয় আলোচনা
করতে দুপুর একটায় ঘটক রীনার মা বাসায় আসার কথা।
এতক্ষণে হয়তো
চলেও এসেছে। সে কারণে মোকাররম সাহেবের ভেতরে অস্থিরতা। মন
ভোলা মানুষ তিনি। বিশেষ করে জরুরি বিষয়গুলো সহজে ভুলে যান। ভুলে
যান বলেই প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো চিরকুটে টুকে রাখেন।
মোবাইল ফোন ইয়োজ করেন না। ডিস্টার্ব ফিল করেন। এখন মনে হচ্ছে
ফোনটা থাকলে খুব কাজে দিত।