আষাঢ় মাসের প্রায় শেষ, শ্রাবণ আসতে আর কটা দিন বাকি। এবার শ্রাবণের মেঘেরা যে খুব রঙ মেখে আসছে, সেটা আকাশে চোখ মেলতেই বোঝা যায়। গ্যালিলিওর জাহাজ ঝড়ে পড়বার মুহূর্তের নৃত্যরত মেঘেদের উল্লাস চলছে যেন অবিরাম।
একবার ভাবতে লাগলাম স্বপ্ন দেখছি না তো। নাহ, স্বপ্ন দেখছি না। আর দেখলেও লাভ হতো না।
ড্রাইভারের এফএম রেডিওর চ্যানেল টিউনিং করার বিদঘুটে শব্দ স্বপ্নভঙ্গের মোক্ষম অস্ত্র হিসেবে বেশ ভালো। আমি এফএম রেডিও শুনি না বললেই চলে। আচ্ছা এমন সুন্দর মুহূর্তে কেউ এফএম শোনে! একজন মানুষ তার নিজের মতো করে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, কিছুক্ষণ পরপর আবার আবার অন্যের অন্যের পছন্দমতো গান বাজাচ্ছে, এটা একটা কথা!