চারদিন ধরে জ্বর। একশ দুই ডিগ্রী থেকে চার ডিগ্রীতে উঠানামা করছে। এর মধ্যে কোন থামাথামি নেই। মাঝে মধ্যে বমিও হচ্ছে। জ্বরের লক্ষণ খুব একটা ভালো না। দুই-বার রক্ত পরীক্ষা করা হয়েছে। কোন রোগ ধরা পরেনি। রোগী নিয়ে ডাক্তার ভীষণ বিব্রত, তবুও নিজের ডাক্তারী ঠিক রাখার জন্য প্রেসক্রিপশন লিখলেন। ট্যাবলেট নাপা ১ ০ ১ (৫০০mg) সাত দিন ক্যাপসুল পলিসেফ ১ ০ ১ (৫০০mg) সাত দিন জ্বর একশ চার ডিগ্রীর উপরে উঠলে সাপসিটরি দিতে হবে।
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নাদের আলী সাতদিন ঔষধ খেল। কোন কাজ হলো না। বরং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ঠোঁট, মুখ, চোখ ফুলে গেল। এ পরিস্থিতিতে নাদের আলীকে হাসপাতালে ভর্তি করা হলো। নাদের আলী পরের দিন হিটস্ট্রোকে জ্ঞান হারালো। এরপর একটানা দশ বছর সে আই সি ইউতে পরে থাকে। পরে হঠাৎ একদিন জ্ঞান ফিরলে সে সুস্থ হয়ে উঠে।