আমাদের সমাজে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মার মাগফিরাত বা সাওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন রসম-রেওয়াজ পালন করতে দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো—মৃতব্যক্তির পাশে, কবরের নিকট কিংবা ঘরে কুরআন খতম বা কিরাআত পাঠ করে তা মৃতব্যক্তির নামে বখশিয়ে দেওয়া । কিন্তু শারঈ দৃষ্টিকোণ থেকে এই আমলটির গ্রহণযোগ্যতা কতটুকু? কুরআন পাঠের এই সাওয়াব কি আদৌ মৃতব্যক্তির নিকট পৌঁছায়? এই অতীব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে সহীহ দলীল ও সালাফদের নির্ভরযোগ্য মতামতের আলোকে রচিত হয়েছে শাইখ মুহাম্মাদ আবদুস সালাম-এর এই পুস্তিকাটি ।