বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
নীলিমা প্রবাসে বেড়ে উঠা এক বালিকা। পরিবারিক সিদ্ধান্তে তাকে একদিন ফিরে যেতে হয় বাংলাদেশে। প্রবাসের মুক্ত জীবন ছেড়ে ফিরে যাওয়া তার জন্য খুব কষ্টকর হয়। তবে বাংলাদেশে ফিরে অল্প কয়েকদিনেই সে আপন করে নেয় সবাইকে। তবুও তার চলার পথ থাকে স্রোতের বিপরীত দিকে। আত্মীয় স্বজনের পাশাপাশি সে ভালোবাসতে লাবাসতে। শুরু করে বাংলাদেশ ও দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে। ভালোবাসে সে আকাশকেও। আকাশের ভালোবাসা মাখামাখি তার যৌবন। তারপর?