শিব-স্ত্রোত্রbr 'জয় শিব, জয় শঙ্কর, জয় স্বর্গ-মোক্ষ দাতা, brজয় কৃপাময়, মৃত্যুঞ্জয়, সর্বদুঃখত্রাতা,br চির-সুন্দর, হে শুভঙ্কর, জয় হর ব্যথাহারী চন্দ্রশেখর,br পাপ-তাপহর, জয় ভব-কাণ্ডারী!-br এ সব মন্ত্রে জাগে না হৃদয় লাগে যেন পরিহাস;br ব্যথার দেবতা, কহ গো গোপন বেদনার ইতিহাস।br ভালে ছিল লিখা সুধাকর-brটীকা, ফলে মিলে কালকূট।br তরুণ ললাট ঘেরি বাঁধা কেন দুঃখের জটাজুট?br সে জটার বাঁধে কুলুকুল নাদে কাঁদে চির-ক্রন্দন,br চাপা বেদনার হাসি কাঁপে মুখে, ব্যথাতুর ত্রিনয়ন।