প্রেম সম্বন্ধে এমন স্বচ্ছ স্পষ্ট বক্তব্য গালিব ছাড়া আর কারই-বা হতে পারে। পুরো নাম— মির্জা আসাদুল্লা খান গালিব।
গালিব-এর কাব্যের মূল উপজীব্য হলো ‘প্রেম’ এবং স্বীয় আত্ম-উপলব্ধি দ্বারা তাঁর প্রেম-ভাবনা পরিচালিত। প্রেম তাঁকে কখনো পৌঁছে দিয়েছে জীবনের মধুশালায়, না-পাওয়ার মৃত্যুর তীর্থস্থানে। মনো-জগতের প্রতিনিয়ত পাওয়া, না-পাওয়ার যে দ্বন্দ্ব তা তাঁর কাব্যের প্রতিটি ছত্রে ছত্রে সোনালি অক্ষরে ঠাঁই পেয়েছে। প্রিয়ার উপেক্ষা, আঘাত, প্রতিঘাত, প্রতীক্ষা, মিলনের আশ্বাসে তাঁর হৃদয়কে দুর্বোধ্য সংঘাতে যতই ক্ষত-বিক্ষত করেছে, ততই তাঁর মননের নির্জনতায় নতুন নতুন আলোর বিচ্ছুরণ ঘটেছে। সেই আলোয় তাঁর আজীবনের খোঁজা অন্তরতমের রহস্যময়তায়-ঘেরা অন্তরের সন্ধানও কখনো সে পেয়েছে।
| বইয়ের নাম | মুহব্বত কী শায়েরী |
| লেখক | মির্জা গালিব |
| প্রকাশনী | শিকদার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published 2026 |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।