সৈয়দ মুজতবা আলী তাঁর মধ্যবয়সে বাংলা সাহিত্যে আবির্ভূত হন। তাঁর সরস ও মজলিশি ঢঙের রচনা খুব দ্রুতই বাংলা সাহিত্যে মর্যাদার আসন করে নেয় এবং বহু পাঠকের হৃদয় হরণ করে। কারণ রসের আড়ালে তাঁর বিপুল জ্ঞান ও তির্যক দৃষ্টি একই সঙ্গে পাঠকহৃদয়ে প্রজ্ঞার আলোও জ্বালিয়ে দেয়। দেরিতে শুরু করলেও গল্প-উপন্যাস-প্রবন্ধ-ভ্রমণ-স্মৃতিকথা ইত্যাদি মিলিয়ে বিস্তর লিখেছেন তিনি। তবে মুজতবা আলীর প্রভাব ও ব্যাপক পাঠক থাকলেও তাঁকে ঘিরে গবেষণাধর্মী কাজ নেই বললেই চলে। এই অভাবটিই পূরণ করতে চেয়েছেন মুজতবা-গবেষক অধ্যাপক নূরুর রহমান খান। যে কোনো গবেষক ও নিবিড় পাঠকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাঁর এই বইটি।
| বইয়ের নাম | মুজতবা-সাহিত্যের রূপবৈচিত্র্য রচনাশৈলী |
| লেখক | নুরুর রহমান খান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012001287 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 504 |
| সংস্করণ | 1st Published, 2010 |
| বিভাগ | Sahitj Smalochna Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।