স্বাধীনতা গৌরবের। স্বাধীনতা পরম অহংকারের। ১৯৭১ সালে প্রিয় মাতৃভূমির স্বাধীনতার লক্ষ্যে সংঘটিত হয় মহান মুক্তিযুদ্ধ। এ দেশের অকুতোভয় সূর্য সন্তানেরা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে ছিনিয়ে আনেন বিজয়; স্বাধীনতা। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নৃশংস গণহত্যা লুণ্ঠন, নারী, শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলা মায়ের বীর সন্তানেরা। তিরিশ লক্ষ শহীদ আর অগণন মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়, স্বাধীনতার আনন্দ-বেদনা, দুঃখ- কষ্ট, ত্যাগ-তিতিক্ষা, বীরত্ব ও গর্বকথা ফুটিয়ে তুলেছেন আমাদের কথাসাহিত্যিকেরা তাঁদের বহুমাত্রিক রচনায়। মুক্তিযুদ্ধের রক্তভেজা সেই সব ঘটনা ও স্মৃতি আজও আমাদের চেতনায় উজ্জ্বল। দেশপ্রেমে উদ্বুদ্ধ কথাসাহিত্যিকদের কাহিনীতে উদ্ভাসিত যুদ্ধদিনের সেই সব সমুজ্জ্বল রচনা সংকলনভুক্ত করার আন্তরিক প্রয়াসই মুক্তিযুদ্ধের ১০০ কিশোর গল্প। সংকলনভুক্ত গল্পগুলো পড়ে নতুন প্রজন্মের শিশু- কিশোরদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে এবং তারা দেশপ্রেমে উজ্জিবীত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
| বইয়ের নাম | মুক্তিযুদ্ধের ১০০ কিশোর গল্প |
| প্রকাশনী | ঝিনুক প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | গল্প সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।