সে রাতে ডাক এল গুনিনের নাতিদের কাছে। বর্ষার প্রথম ভারি বর্ষণের রাতে তপ্ত কামনায় বৃষ্টিধারা পান করে মাটি বিবশা নারীর মতাে অপেক্ষা করছে তখন। বড় নাতি রইম উঠে এল বিছানা থেকে গলা থেকে বউয়ের হাতটা সরিয়ে দিয়ে তীব্র কী এক আকর্ষণে, নিশিপাওয়া মানুষের মতাে উঠোনে নেমে অন্ধকারে হারিয়ে গেল সে। জলাে হাওয়া খালের দিক থেকে হু, হু ছুটে এল, সুঁচের মতাে আঘাত করল বড় বড় বৃষ্টিবিন্দু। সেই বৃষ্টি মাথায় নিয়ে, বাতাসের উজোন ঠেলে, হিমশীতল ভুতুড়ে গাছগুলির নিচে দিয়ে টলতে টলতে সে তেঁতুলতলার কুঁড়েটার দিকে এগােল। ডােবাটার কাছাকাছি আসতে হঠাৎ পায়ের নিচে গর্জন করে কী যেন ফুঁসে উঠল। রহমের বুঝতে দেরি হয় , সাপের ঠিক মাথায় পা দিয়েছে সে। লম্বা চাবুকের মতাে দেহের প্রচণ্ড শক্তি দিয়ে সাপটা জড়িয়ে ধরল তার পা । ডান পা-টা ওর ধীরে ধীরে অবশ হয়ে ওঠে। কিন্তু সে ভালাে করেই জানে পা আলগা করলে বাচবার কোনাে পথ নেই।
| বইয়ের নাম | সুনির্বাচিত ছোটগল্প |
| লেখক | হাসান আজিজুল হক |
| প্রকাশনী | ঝিনুক প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | গল্প সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।