মুক্তিযুদ্ধ পরিচালনার প্রয়োজনীয় নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসন কাঠামো গড়ে তুলে মুক্তিযুদ্ধকে চলমান রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকার প্রশাসন। মুক্তিযুদ্ধকালীন প্রশাসনের বিচক্ষণতা, দক্ষতা, দৃঢ়তা, সাহসিকতা ও অনবদ্য কর্মকৃতিত্বের ফলস্বরূপ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও জনবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সরকার প্রশাসন।
মুক্তিযুদ্ধকালীন ও মুক্তিযুদ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রশাসনের সুলুক-সন্ধানে নিরত আকঁর গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রশাসন’।