স্বাধীনতার পর পরিত্যক্ত পাকিস্তানি আমলাদের ওপর নির্ভর করে স্বদেশ প্রত্যাবর্তনকারী শরণার্থী পুনর্বাসন ও দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়। বলা বাহুল্য,কঠিন এ কাজ সম্পাদন করতে গিয়ে তারা অনেকটা লেজেগোবরে অবস্থায় পতিত হন। অন্যদিকে দেশগড়ার কাজে যুক্ত হতে না-পেরে তরুণ মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখা দেয় ক্ষোভ ও হতাশা। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে প্রথম ১২৩ দিন সময়কালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ,প্রতিবেদন,সম্পাদকীয়,উপসম্পাদকীয় ও নিবন্ধকে ৩৩টি বিষয়ে বিন্যস্ত করে এ বইয়ে একটি লেখচিত্র আঁকার চেষ্টা করা হয়েছে,যা দেখে বোঝা যাবে সদ্যস্বাধীন বাংলাদেশের পথযাত্রার শুরুর অবস্থাটা কেমন ছিল!
| বইয়ের নাম | স্বাধীন বাংলাদেশের প্রথম ১২৩ দিন |
| লেখক | হালিম দাদ খান |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| আইএসবিএন | 9789840428670 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 440 |
| সংস্করণ | February, 2022 |
| বিভাগ | স্বাধীনতা উত্তর ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।