by আতাউর রহমান
১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২৪ বছরে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া আমাদের বাংলা ভাষার অধিকার, অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক অধিকারহীনতা অনিবার্য পরিণতি হিসেবে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী, অবাঙালি এবং এদেশীয় পাকিস্তানি মনোভাবাপন্ন পিশাচরা মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়ে চলন বিলাঞ্চলসহ সারাদেশে ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সাধন করে। চলন বিলাঞ্চলের আনাচে—কানাচে ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসের অজস্র উপাদান যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। মুক্তিযুদ্ধে চলন বিলাঞ্চলের ইতিহাস গ্রন্থে সংশ্লিষ্ট থানা/উপজেলার পটভূমি, নামকরণ, ইতিহাস—ঐতিহ্য ও সাধারণ মানুষের যুদ্ধে অংশগ্রহণ, তাদের ত্যাগ এবং বীরত্বগাথা অবদানের ঘটনাবলি বেশি গুরুত্ব পেয়েছে।এর বাইরেও অবহেলিত ঐতিহাসিক প্রসঙ্গ আলোকপাত করা হয়েছে যা আগামী প্রজন্মকে দূরস্মৃতি এই বহুমাত্রিক ইতিহাসের গৌরবময় ও বিষাদময় ইতিহাস জানতে সাহায্য করবে।
| বইয়ের নাম | মুক্তিযুদ্ধে চলন বিলাঞ্চলের ইতিহাস |
| লেখক | আতাউর রহমান |
| প্রকাশনী | উৎস প্রকাশন |
| আইএসবিএন | 978-984-98159-5-2 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 900 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।